উত্তরদিনাজপুর

যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ৬

গাড়িকে ওভার টেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ম্যাজিক গাড়ির ও মোটরবাইক আরোহী। যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত ১ আহত ৬ আশঙ্কাজনক আরও ১ জন। ঘটনাটি ঘটছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সোনাবাড়ি এলাকায় রায়গঞ্জ বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়কে। জানাগেছে কালিয়াগঞ্জ গামী একটি বেসরকারি স্কুলের বাসকে বেপড়োয়া ভাবে ওভারটেক করার সময় যাত্রীবাহী ম্যাজিক গাড়িটি রায়গঞ্জ এর অভিমুখে থাকা একটি মোটরবাইক কে সরাসরি ধাক্কা মেরে নিয়ন্ত্রন হাড়িয়ে স্কুল বাসটিকে ধাক্কা মারে। স্কুল বাসটির ক্ষতি না হলেও বাসযাত্রী ম্যাজিক গাড়ির ৪ আরোহী আহত হয়। গুরুতর আহত হয় এক মোটরবাইক আরোহী। অপর এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। স্থানীয় বাসিন্দা আহত এক বাইক আরোহীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। অপরজনকে হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে ওই মৃত ব্যক্তির নাম প্রভাত মন্ডল। অপর মোটরবাইক আরোহীর অবস্থা আশংকাজনক। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কর্নজোড়া ফাড়ির পুলিশ। এই দুর্ঘটনার কারনে রাজ্য সড়কে বেশকিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/JGhl3mMq8_E